বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

নিরাপদে বের করে আনা হলো যাত্রীদের, চলছে তল্লাশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২২:১৯

বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের রোম থেকে আসা একটি ফ্লাইটের জরুরি অবতরণ হয়েছে। ফ্লাইটটির যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফ্লাইটটিতে আদৌ কোনও বোমা আছে কিনা, সে বিষয়ে তল্লাশি শুরু করেছে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম (কিউআরএফ)।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার ভোরের দিকে বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। ওই বার্তায় বলা হয়, রোম থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা রাখা আছে। তা যেকোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে। এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়।

চলছে তল্লাশির প্রস্তুতি

এদিকে খবর পাওয়ার পরপরই বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া ও বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট অনেকেই বিমানবন্দরে ছুটে আসেন। সকাল ৯টা ৩৫ মিটিটে ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল, কুইক রেসপন্স ফোর্সসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন। পরে ফ্লাইটের ভেতর থেকে আড়াইশো যাত্রী ও ৯ ক্রুসহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে নেওয়া হয়।

এভসেক পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল ফ্লাইটটিতে সার্চ করার প্রস্তুতি নিচ্ছে। বোমা আছে কিনা, তা আমরা নিশ্চিত নই। তবে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে সার্চ করার প্রক্রিয়া শুরু করেছি।’

তিনি বলেন, ‘পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়েছি।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম