নবীন কর্মকর্তাদের নিয়মনীতি মেনে কাজ করার আহ্বান তথ্য সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৪

৪৩তম বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে  সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ‘সরকারি নিয়মনীতি মেনে নবীন কর্মকর্তাদের দেশের সেবায় কাজ করতে হবে।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) তথ্য ভবনে এক অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। আজ বুধবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সচিব বলেন, ‘কর্মক্ষেত্র সবসময় অনুকূলে নাও থাকতে পারে। নিজ নিজ কর্মদক্ষতার মাধ্যমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে হবে।’

নবীন কর্মকর্তাদের জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের মনের কাছে পৌঁছাতে হলে সরকারি কর্মকর্তাদের ইতিবাচক গুণাবলি অর্জন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 

পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতার প্রশংসা করে সচিব বলেন, নবীন কর্মকর্তাদের হাত ধরেই তথ্য সার্ভিস সামনের দিকে এগিয়ে যাবে। তিনি নবীন কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফায়জুল হক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। 

অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন তন্বী তাবাসসুম ও মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শেষভাগে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। পাঁচ দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণের মূল্যায়নে সহকারী বেতার প্রকৌশলী সাজিদ বিন আলমগীর প্রথম স্থান অর্জন করেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ৪৩তম বিসিএস থেকে তথ্য সাধারণ ক্যাডারে ২১ জন এবং তথ্য প্রকৌশল ক্যাডারে ১৪ জন কর্মকর্তা যোগ দেন। 

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে