রাজধানীতে র‌্যাবের অভিযানে ২৬ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পৃথক অভিযানে ২৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২২ জানুয়ারি) রাতে ওই ২৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, ১৩টি চাকু এবং ১২টি ক্ষুর উদ্ধার করা হয়। বৃহস্পতিবার র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আবু সিদ্দিক (৫০), দেওয়ান কোরবান (২৫), মো. রাজা (২০), রাকিব ইসলাম (২০), রাব্বি হাসান (২১), ইমরান পাটোয়ারি (২৩), মো. রাব্বি (২০), মো. সাকিব (১৮), মো. শরিফ (২৩), দীন ইসলাম (১৯), সজিব মিয়া, বাবু ওরফে টেংরা বাবু (২৪), মো. মিরাজ (২০), মো. ফয়েজ (২০), মো. মুসা (২০), মো. শাকিল (২০), আব্দুল কাদির (২২), মো. শাহিন (৩০), রুবেল হোসেন (৩২), মো. শামসের (২১), মো. রনি (৩৫), মো. আকাশ (২৫), মো. হৃদয় ওরফে বেচু (২৮), হোসাইন জমাদ্দার (২৯), মো. জাহিদ (২৪) এবং আশরাফুল (২০)।

খান আসিফ তপু বলেন, মোহাম্মদপুরসহ র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ছে। এ পরিপ্রেক্ষিতে টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ায় র‌্যাব। পরে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতে ছিনতাই করতো। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। কেউ কেউ কারাভোগও করেছে। আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম