হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪১

রাজধানীর হাজারীবাগের বেরিবাঁধে সজল রাজবংশী (৩৭) নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সেকশন বেরিবাঁধ রাস্তার ওপরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম।

ওসি মো. আমিরুল ইসলাম বলেন, দোকান বন্ধ করে স্বর্ণ ও টাকা নিয়ে বাসায় ফেরার পথে তিন থেকে চারটি মোটরসাইকেল জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীকে পথরোধ করে। পরে তার পায়ে একটি গুলি করে সঙ্গে থাকা টাকা ও ৫০ ভরি স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায়। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে আমরা কাজ করছি।

সজলের ছোট ভাই জয় রাজবংশী বলেন, বড় ভাই কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্সের মালিক। রাতের দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা নিয়ে তার মোটরসাইকেলে করে হাজারীবাগ জেলে পাড়ার বাসায় ফিরছিলেন। পথে বেরিবাঁধ সেকশন এলাকায় সড়কে অজ্ঞাত ব্যক্তিরা চার থেকে পাঁচ জন মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় রাস্তা গতিরোধ করে ও ফাঁকা গুলি করে। পরে তার বাম পায়ে গুলি করে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

জয় রাজবংশী বলেন, আহত অবস্থায় তাকে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান