সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক নীলক্ষেত এলাকায়

ঢাবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১০:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৮

সায়েন্সল্যাব অবরোধের পর প্রো-ভিসি বাংলোর দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রবিবার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলছিল ধাওয়া, পাল্টা ধাওয়া ও উত্তেজনা।

তবে সোমবার (২৭ জানুয়ারি) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, নীলক্ষেত, মুক্তি তোরণ ও নীলক্ষেত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মুক্তি ও গণতন্ত্র তোরণে স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা বাড়তি সতর্কতা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে গতিসীমা নিয়ন্ত্রকের পাশাপাশি অবস্থান করছেন কয়েকজন কর্মচারী।

মুক্তি ও গণতন্ত্র তোরণ

রাতভর উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিং ডেকে সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু মধ্য রাতের পর নোটিশ দেওয়ায় অনেকে সেটি জানতেন না। সকালে ক্যাম্পাসে আসার পর তারা বিষয়টি জানতে পারেন।

ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের এক শিক্ষার্থী বলেন, উত্তরায় থাকি। সকাল ৮টায় ক্লাস। তাই দেরি না করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে ক্লাসে আসার পর শুনি ক্লাস হবে না। অনলাইনে নোটিশও চেক করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারেও আজ তেমন শিক্ষার্থীর দেখা মেলেনি

ক্যাম্পাস এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্লাস পরীক্ষা স্থগিত হওয়ায় ক্যাম্পাস আজ অন্য দিনের তুলনায় ফাঁকা রয়েছে। সেন্ট্রাল লাইব্রেরিতেও তুলনামূলক কম এসেছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন- এমন অভিযোগের ভিত্তিতে তারা সায়েন্সল্যাব অবরোধের পর রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে প্রো-ভিসি বাংলোর দিকে যেতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ