তাবলিগ জামাতের চলমান সংকটের স্থায়ী সমাধান দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৪ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৪

অতি দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান সংকট  ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সচেতন ছাত্রসমাজ নামে এক সংগঠন। 

সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সচেতন ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সচেতন ছাত্রসমাজের মুখ্য সংগঠক জুবাইরুল ইসলাম বলেন, বর্তমান সরকার  বিবদমান উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছিল।  সরকারের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল— ‘আগামী ৩১ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরের অনুসারীরা আয়োজন করবেন। আগামী ৭ হতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীরা আয়োজন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ীম তাবলিগের উভয় পক্ষই তাদের ইজতেমা নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা। তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছেন— যা পূর্বে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এছাড়া ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৫ মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজনের কথা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনও প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ধোঁয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উভয়পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইজতেমা সম্পন্ন করতে পারে, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান বৈষম্যের ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় দেশের বৃহত্তর স্বার্থে আমরা সচেতন ছাত্রসমাজ বিকল্প কর্মসূচি দিতে বাধ্য হবো।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সচেতন ছাত্রসমাজের পক্ষে নজরুল ইসলাম, শরীফুল ইসলাম, রোমান হোসেন প্রমুখ। 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানালো হেফাজত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
নাটোরের চলনবিল জাদুঘর: এক জায়গায় ইতিহাস-ঐতিহ্য আর বিলাঞ্চলের জীবন
নাটোরের চলনবিল জাদুঘর: এক জায়গায় ইতিহাস-ঐতিহ্য আর বিলাঞ্চলের জীবন
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক