গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৯ জানুয়ারি) তাকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক নাজমুল আলম। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

গত ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন। 

মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় চোখে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আসান উল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম