তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৪:০৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭

রাজধানীর তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আলেম-ওলামাদের সঙ্গে কোনও ধরনের সংঘাত যাতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দরবার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে দরবারের পীর ও শাহ সুফি হজরত সৈয়দ জাকির শাহের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

গত ২৭ জানুয়ারি প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দা কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে ফার্মগেটে জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তেজগাঁও কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা দরবার শরিফের মূল ভবনের সামনের দিকে এগিয়ে যান। ওই সময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। একই সময় তারা নানা স্লোগান দেন।

পরে উত্তেজিত ওরসের গেট ও প্যান্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালায়। আলেমরা তাতে বাধা দেন। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে পরে আবারও তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসীরা।

আগামী বৃহস্পতি ও শুত্রবার (৩০ ও ৩১ জানুয়ারি) ফার্মগেট ৩৪ ইন্দিরা রোডে কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২০১৭ সালে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক কুতুববাগ দরবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেন, ঢাকার মধ্যে কোনও ওরস করতে দেওয়া হবে না। কিন্তু মেয়রের মৃত্যুর পর ফার্মগেটের পার্কে ওরসের আয়োজন করে কুতুববাগ দরবার শরীফ। পরে ২০১৭ সালের ১৭ ডিসেম্বর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওরসের তোরণ ভেঙে দিয়ে আবারও জানিয়ে দেয়, ঢাকায় এ ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম