সস্ত্রীক দুই সাবেক এমপিসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩

ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির অভিযোগ থাকায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রী মোছা. মাহমুদা হোসেন লতা এবং ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরীসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বাকি ২ জন হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার এসএম শিবলী নোমান ও তার স্ত্রী মেঘলা নোমান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে পরিচালক মো. আব্দুল মাজেদ নিষেধাজ্ঞার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থআত্মসাৎপূর্বক কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে পাওয়া তথ্য-প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন৷ তারা যেন দেশত্যাগ করতে না পারে, সেজন্য দুদকের পক্ষ থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে গত ২৭ জানুয়ারি আবেদনপত্র পাঠানো হয়েছে।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী