দক্ষিণ সিটি করপোরেশনে তারুণ্যের উৎসব উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ২০:৩৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২০:৩৭

সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা, জুলাই-৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কর্মশালাসহ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন চিরুনি অভিযান কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিপত্র অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিভুক্ত ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ড এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন চিরুনি অভিযান পরিচালনার কাজ শেষ হয়। যেখানে গত এক সপ্তাহে ৪৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মী ও ২৬২৬ জন মশককর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্গন প্রতিয়োগিতায় শিক্ষার্থীরা

উল্লেখ্য, গত ১১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার আয়োজনসহ স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক আন্তঃস্কুল বিতর্ক ও কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যাক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিতর্কের আয়োজন করা হয়।

এছাড়াও গত ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ডিএসসিসি ও তরুণ স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ডিএসসিসির এলাকাধীন বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির আওতাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসায় রচনা, কুইজ, জুলাই-৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখনও চলমান আছে।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের