রাজধানী সুপার মার্কেটের সামনে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো নারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮
রাজধানী সুপার মার্কেটের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে অফিসার্স সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়িটিকে আটক করেছে স্থানীয়রা। 
 
গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।
 
নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। বর্তমানে থাকতেন অফিসার্স সিনেমা হলের পাশে। 
 
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’ 
 
মৃতার স্বামী জানিয়েছেন, তাদের একটি মুদি দোকান রয়েছে। মরিয়ম সেই দোকানে গিয়েছিলেন। সেখান থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। 
 
/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী