প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তাসহ কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯

প্রিমিয়ার ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেছেন দুদকের উপ-পরিচালক শারিকা ইসলাম। এজাহারে আসামিদের বিরুদ্ধে ব্যাংকের ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের মালিক কাজী জাফর উল্লাহ, প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার শাহেদ সেকেন্দার, সাবেক অপারেশনাল ম্যানেজার এ এম ওমর খসরু, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ আকবর হোসেন, সাবেক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি) ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ কাজী কাওসার হোসেন এবং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের ম্যানেজার মঈন উদ্দীন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অর্থের উৎস ও মালিকানা গোপন করেন। 

এজাহারে আরও বলা হয়, তারা প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় বেনামি এফডিআর খুলে জালিয়াতি ও হিসেব বিকৃতি করে নির্ধারিত মুনফার অতিরিক্ত ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা আত্মসাত করেন। এজন্য আত্মসাতে সহায়তা করে দন্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, অনুসন্ধানে দেখা যায়— প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় ভুয়া নাম ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১০টি এফডিআর হিসাব খুলে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রাখা হয়েছিল। এ টাকার বিপরীতে নির্ধারিত মেয়াদ শেষে সুদ পাওয়ার কথা ছিল ১৪ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা। জালিয়াতি করে তারা সুদ নিয়েছেন ৫৬ লাখ ৬৩ হাজার ২৫০ টাকা।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম