স্ত্রী-সন্তানসহ সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে তিন মামলা দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রাকিবুজ্জামানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩ ফেব্রুয়ারি) এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ৩১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৬৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে সম্পদের অবৈধ উৎস গোপন করার জন্য মানিলন্ডারিং করেছেন।

অপরদিকে, স্ত্রী মোছা. হোসনে আরা বেগম স্বামীর ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫০ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন করে অবৈধ সম্পদের উৎস গোপনের চেষ্টা করে মানিলন্ডারিং করেছেন।

মো. রাকিবুজ্জামান আহমেদ পিতা নুরুজ্জামান আহমেদের ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ নামে থাকা ১০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক লেনদেন করে সম্পদের অবৈধ উৎস গোপনের চেষ্টা করেছেন।

এসব কারণে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যেক মামলাতেই নুরুজ্জামান আহমেদকে আসামি করা হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী