মানহানির মামলায় চার্জ গঠন: উচ্চ আদালতে যাবেন তাপসী উর্মি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯

মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করায় এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন উর্মির আইনজীবী পিএম মাহাদী হাসান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সামনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ মামলার চার্জ গঠনের বিষয়ে আমরা সংক্ষুব্ধ। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে যাবো। 

আইনজীবী পিএম মাহাদী হাসান আরও বলেন, সেই সময়ে পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে ফেসবুক পোস্ট অনুযায়ী নিজস্ব অভিমত প্রকাশ করেছেন। সেই পোস্টে বাদীর সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। দন্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারার বিধানে মানহানির ক্ষেত্রে যেই ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে সেই ব্যক্তি নিজে এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে তার বাবা, মা অথবা নিকটাত্মীয়রা এই মানহানির মামলা করতে পারেন। এই মামলার বাদী শহিদ আবু সাইদের বা ড. মুহাম্মদ ইউনূসের রক্ত সম্পর্কিত কেউ নন। বাদীর দায়েরকৃত অভিযোগ করার আইনগত কোনো ভিত্তি নেই বিধায় আসামি অব্যাহতি পাওয়ার অধিকার রাখেন। আমরা এ চার্জ গঠনের আদেশে সংক্ষুব্ধ, এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। 

অভিযোগ গঠনের বিষয়ে বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই ফেসবুকে এই মানহানিকর পোস্ট দিয়েছেন। এ মামলার বাদী সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন ও ১১ দিন জেল-হাজতে ছিলেন। এ মামলার আসামি কোনও রাজনৈতিক দলেরও কেউ নন। তিনি একজন সরকারি কর্মকর্তা। এ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি এ ধরনের মন্তব্য করেছেন। তাই এই মামলা দায়েরের ক্ষেত্রে আইনগত বাধা ছিল না। সেজন্য বাদী মামলা করেন। আদালত সেটি আমলে নিয়ে ৫০০ ধারায় চার্জগঠন করেন। 

মামলার বাদী ও গণঅধিকার পরিষদের উচ্চতর কমিটির সদস্য আবু হানিফ বলেন, মামলার আসামি আবু সাঈদকে বিশৃঙ্খলাকারী হিসেবে অবহিত করেছেন। আবু সাঈদ যদি বিশৃঙ্খলাকারী হন, তাহলে আমরা সবাই বিশৃঙ্খলাকারী। সেজন্য আমি এ মামলা করেছি।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের