পরিবার-প্রতিষ্ঠানসহ নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরীন ইসলাম, কন্যা আনিকা ইসলাম, পুত্র ওয়ালিদ ইবনে ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরসহ মোট ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ আদেশ দিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক সালাহউদ্দিন অবরুদ্ধের আবেদন করেন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। 

আবেদনে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার নিজ নামে, স্ত্রী নাসরীন ইসলাম, কন্যা আনিকা ইসলাম ও পুত্র ওয়ালিদ ইবনে ইসলাম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। হিসাব খোলার সময় থেকে অদ্যাবধি পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। যা অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়েছে। 

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামীয় ব্যাংক হিসাবগুলোতে রক্ষিত অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব ব্যাংক হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার আশঙ্কা আছে। এমতাবস্থায় ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দানের প্রার্থনা করছি। 

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের