শিক্ষা ও নৈতিকতার সম্মিলন ছাড়া দেশপ্রেম তৈরি হয় না: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার সঙ্গে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না। শুধু সার্টিফিকেট অর্জন করা যায়। এ দুইয়ের সম্মিলন ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেমও তৈরি হয় না।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মুগদায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা প্রতিষ্ঠানের ফল ও স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, পৃথিবীর নামি-দামি বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই বেসরকারি, এ মানের সরকারি বিশ্ববিদ্যালয় খুব একটা নেই। এ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ধর্মনির্ভরতা আছে। মুসলমানদের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ও মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি শিক্ষার সাথে ধর্মের সংশ্লিষ্টতার ওপর গুরুত্ব আরোপ করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, নৈতিকতাবোধ জাগ্রত করা না গেলে শিক্ষার্থীরা পাস করার পর অনৈতিক কাজ করবে। তারা অনিয়ম, ঘুষ ও দুর্নীতিতে জড়িয়ে পড়বে। তিনি অসৎ পথে যেন-তেন উপায়ে অর্থ উপার্জনের চিন্তা ত্যাগ করার জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়ে ফেলেছি। অন্ধ দলীয় রাজনীতি আমাদেরকে শেষ করে দিয়েছে। পৃথিবীর কোনও দেশে এরূপ রাজনৈতিক সংস্কৃতি নেই। তিনি নবীন শিক্ষার্থীদেরকে এই সংস্কৃতি পরিহার করে লেখাপড়ায় মনযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া, উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সকল কাজে স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানান।

ভাইস চ্যালেন্সর কাজী আখতার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুল হাই শিকদার, বিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ জারিফ জাফরি প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী