মাতুয়াইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. কাওসার হাওলাদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি মশার কয়েলের স্ট্যান্ড তৈরির কারখানায় চাকরি করতেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের সহকর্মী শারমিন আক্তার বলেন, ‘আমরা একসঙ্গে একই কারখানায় কাজ করি। কাউসার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকা দিয়ে বাসায় যাওয়ার পথে তিন জন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাতে আহত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মাতুয়াইল মাদ্রাসা রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাউসার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য রয়েছে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।’

নিহতের দুলাভাই শহিদুল ইসলাম বলেন, ‘কাওসার পিরোজপুর সদর উপজেলার হরিনাগ্রামের হায়দার আলী হাওলাদারের ছেলে। বর্তমানে মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করতেন।’

/এআইবি/এবি/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম