মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচাশ্বশুরের, শ্যালক আহত

মেহেরপুর প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১০:১৫আপডেট : ০৮ মে ২০২৫, ১০:১৬

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইলিয়াছ হোসেন ওই গ্রামের নেক্কার আলীর ছেলে। এ সময় পরিবারের লোকজন ঘাতক জামাইকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আজ বৃহস্পতিবার (৮ মে) ভোররাতের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘাতক সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল মেম্বারের ছেলে।

স্থানীয়রা জানান, ইলিয়াছ হোসেন ভোরের দিকে তার শ্বশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় চাচাশ্বশুর ইলিয়াছ হোসেন তাকে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘাতক সবুজ চাচাশ্বশুর ইলিয়াছ হোসেনের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এদিকে ঘাতককে আটক করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

নিহতের ভাতিজা আব্দুল্লাহ বলেন, ‘সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকা চেয়ে আমার বোনকে নির্যাতন করতো। তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। পরে গতকাল রাতে আমাদের বাড়িতে আসে। আজ সকালে কথা-কাটাকাটির সময় হঠাৎ চাচাকে ছুরিকাঘাত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে। আমি এই খুনির ফাঁসি চাই।’

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম, গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘাতক সবুজকে আটক করে থানায় নেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার এবং ঘাতককে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী