জুলাই গণঅভ্যুথানে গুলিবিদ্ধ পলাশকে পাঠানো হলো থাইল্যান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে আহত রবিউল হোসেন পলাশকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।

বিমানবন্দরে তাকে বিদায় জানান সিএমএইচে আহতদের চিকিৎসা নিয়ে কাজ করা ছাত্র প্রতিনিধি নুসরাত জাহান ও মো. ইমরান খান। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। 

গত ৪ আগস্ট জুলাই গণবিপ্লবে গুলিতে আহত হন পলাশ। একটি গুলি তার পেটকে ছিদ্র করে লিভারে আঘাত করে। আর একটি গুলি তার স্পাইনাল কর্ডকে ছিন্নভিন্ন করে ফেলে। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার পেটে অপারেশন করা হয়। কিন্তু বুলেটের আঘাতে ছিন্নভিন্ন হওয়া স্পাইনাল কর্ড ঠিক হওয়া সম্ভব না। এজন্য চিরতরে হাঁটাচলার ক্ষমতা হারান তিনি। 

চিকিৎসকরা জানান, সিএমএইচে চিকিৎসায় গুলি বের করা হলে তার কোমরের নিচের অংশ অবশ অবস্থায় ছিল এবং বসতে ও হাটতে না পারায় ষ্ট্রেচারে করে তাকে উন্নত চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে।  সিএমএইচে তাকে নিয়ে বোর্ড করা হয়। বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয় রোবটিক ফিজিওথেরাপির জন্য তাকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম