শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ-সৌদি রিয়ালসহ বেবিচক নিরাপত্তাকর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)। তার নাম ওহিদুর রহমান।

শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। তার কাছে থেকে ৫৪২ গ্রাম স্বর্ণ ও ১ হাজার ২৫০ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।  

স্বর্ণ-সৌদি রিয়াল

তিনি জানান, শনিবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে সন্দেহজনক আচরণ করে ওই নিরাপত্তাকর্মী। এ কারণে কর্তব্যরত এনএসআই সদস্যরা তাকে ভেতরে প্রবেশের কারণ জিজ্ঞেস করেন। সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হয় সে। সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও তিনটি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ওহিদুর রহমান জানায়, সৌদিয়া এয়ারলাইন্সের রিয়াদ-ঢাকা ফ্লাইটের আলামিন নামে এক যাত্রী তাকে ওই স্বর্ণালংকার হস্তান্তর করে। সে বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ লিটন নামে এক ব্যক্তির কাছে ওই মালামাল পৌঁছে দিতে ওহিদুর রহমানের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুয়াযী ওহিদুর রহমান তার কাছ থেকে ১ হাজার ২৫০ রিয়াল পাওয়ার কথা স্বীকার করেছে। অভিযুক্তকে থানায় সোপর্দ করা হয়েছে।

/এনআই/আরকে/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী