ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা, পুলিশের ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে লং মার্চ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সচিবালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লাং মার্চ শুরু করেন তারা। এসময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন।  

বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন করেছেন। কিন্তু কর্তৃপক্ষের হুঁশ না ফেরায় সচিবালয় অভিমুখে যাত্রার সিদ্ধান্ত নেন তারা।

পুলিশের ব্যারিকেট শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা বলেন, আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই। আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না। আজকে একটা সমাধান নিয়ে ঘরে ফিরবো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকের পরও কেন সচিবালয়ে দিকে যাচ্ছেন, জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না। আমাদের নিয়ে বৈঠক করতে হবে। সবার সামনে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মানার ঘোষণা দিলেই আমরা ঘরে ফিরে যাবো।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের ৫ সদস্যের প্রতিনিধি দল। বিকাল সাড়ে ৩টার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুরসহ বৈঠকে যোগ দেন মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর এবং আজহারুল হক রামিম।

এদিন বিকাল পৌনে ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী।

পুলিশি ধাওয়া এসময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহ্বান জানান সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন তুহিন ফারাবী।

শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে—

১. অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।

২. কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিক্যাল ইনস্টিটিউট করা।

৩. প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন।

৪. আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

ছবি: নাসিরুল ইসলাম

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম