ছেলে, শাশুড়িসহ পলকের সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১৫ দশমিক ১৫ একর জমি জব্দ ও তার নামের ১২টি, তার ছেলের নামে দুটি এবং তার শাশুড়ির নামে চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জমির মোট বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। আর ১৮টি ব্যাংক হিসাবের আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নাটোর ৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। আসামি জুনাইদ আহমেদ পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামের অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

পলকের স্থাবর সম্পদের জব্দের মধ্যে রয়েছে— নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি বিল্ডিং ও চারটি দোকান। তার ছেলে অপূর্ব জুনাইদের নামে চার লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি। এছাড়া ৩৫ লাখ টাকা মূল্যের পূর্বাচলে ১০ কাঠা জমি।

অস্থাবর সম্পদের মধ্যে— পলকের ১২টি ব্যাংক হিসাবের ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭ টাকা, তার ছেলে অপূর্ব জুনাইদের দুটি ব্যাংক হিসাবে আছে, ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংক হিসাবের ১ কোটি ৮৩ লাখ ২০৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি