বিএসএমএমইউ’র প্রিজন সেলে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩

প্রিজন সেলে কারাবন্দিদের অবৈধভাবে ভিআইপি সুবিধা দেওয়ার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের একটি দল সেখানে অভিযান চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল পরিদর্শন করেন এবং সেখানে রোগী ভর্তি সংক্রান্ত রেজিস্ট্রার পর্যালোচনা করেন। পর্যালোচনায় রোগী ভর্তি সংক্রান্ত অসঙ্গতি প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের এই কর্মকর্তা জানান, কারাবন্দিদের হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রথমে প্রিজন সেলে ভর্তি করানোর নিয়ম থাকলেও কিছু কারাবন্দি রোগীর ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে সিসিইউ, আইসিইউ এবং কেবিনে সরাসরি ভর্তি করা হয়েছে। যারা মাসের পর মাস সেখানে থাকছেন বলে সরেজমিনে তথ্য পাওয়া গেছে। অভিযানকালে এ সংক্রান্ত সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছেন দুদক কর্মকর্তারা। এ বিষয়ে পরবর্তীকালে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক