বাংলাদেশ সারা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬

বাংলাদেশ সারা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এদেশের কোরআনের হাফেজরা বহুবছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে। তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনে ‘নুরুত তাহফীজ ফাউন্ডেশন, বাংলাদেশ’ এর আয়োজনে প্রথম জাতীয় কোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা বাংলা হওয়ার পরও আমাদের দেশের প্রতিযোগীরা আরবি ভাষাভাষী মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার প্রভৃতি দেশের প্রতিযোগীদের হারিয়ে পুরস্কার নিয়ে আসছে। এ অর্জনে আমাদের বুক গর্বে স্ফীত হয়ে ওঠে। বাংলাদেশের কোরআনের হাফেজরা যাতে আন্তর্জাতিক মানের আলেম কিংবা ইসলামি বুদ্ধিজীবী হতে পারে; সে ব্যাপারেও তিনি সংশ্লিষ্টদের সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

‘কোরআন ছাড়া পৃথিবীর কোনও ধর্মীয় কিতাবের হাফেজ নেই’ উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এবং তিনি এর হেফাজতেরও দায়িত্ব নিয়েছেন। কোনোভাবেই কোরআনকে শেষ করা সম্ভব নয়।’ তিনি নুরুত তাহফীজ ফাউন্ডেশনকে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

পরে উপদেষ্টা এ প্রতিযোগিতায় বিজয়ী কোরআনের হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী