বুধবার দুপুর ১২টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবেন বিডিআর সদস্যরা

ঢাবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২

দাবি মেনে নেওয়ার জন্য বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় দাবি আদায়ের জন্য লাগাতার কর্মসূচির প্রথম দিনে শহীদ মিনারে অবস্থান নেন বিডিআর সদস্যরা। পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার এই আল্টিমেটাম দেন।

বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান করবেন সাবেক বিডিআর সদস্যরা। আগামীকাল (বুধবার) ১২টা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নিতে হবে।

সাবেক বিডিআর সৈনিক হারুনুর রশিদ রংপুরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের অনেক কষ্ট। একজন সৈনিক হয়ে আমি এখন রিকশা চালিয়ে খাই। কী করবো জীবন তো বাঁচাতে হবে। আমি ৪ বছর জেল খেটেছি। বিনা দোষে আমাদের অনেক ভাই জেলে অসহায় জীবন যাপন করছেন। তাদের পরিবারের কথা ভাবলে আরও কষ্ট লাগে। আগামীকালের মধ্যে হয় সরকার আমাদের দাবিগুলো মেনে নেবেন নয়তো আমাদের বুকে গুলি করবে।

শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

হত্যাকাণ্ডের সময় ফেনীতে ডিউটিরত ছিলেন সাবেক বিডিআর স্বপন কুমার দাস। তিনিও ৩৩ মাস কারাবরণ করেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। আগামীকালের মধ্যে দাবিগুলো পূরণ হওয়ার আশায় আছেন তিনিও।

আরেক বিডিআর সদস্য সুলতান দেওয়ান বলেন, তিনি আড়াই বছর কারাবরণ করেছে বিনা কারণে। তার ব্যারাকে কোনও ধরণের সংঘাতের ঘটনা সেদিন ঘটেনি। তিনি বলেন, আগামীকাল ১২টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা রাতেও এখানে অবস্থান করবো। যদি আগামীকালও দাবি না মানা হয় আমরা তারপরও এখানেই অবস্থান করবো দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত। 

তবে এবার ছয় দফার সঙ্গে আরও ২ দফা যুক্ত করেছে সাবেক এই বিডিআর সদস্যরা। বর্তমানে তাদের ৮ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—

১। পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

২। ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেল বন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করা।

৩। গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি ২-এর (ঙ)নং ধারা বাদ দিতে হবে। একইসঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সব ধরণের নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।

৪। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনা।

৫। পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের ফিরিয়ে আনতে হবে।

৬। সব শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনরায় তদন্তের মাধ্যমে সঠিকভাবে সনাক্ত করার ব্যবস্থা করতে হবে।

৭। স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনা।

৮। পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা।

/এমকেএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি