বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়। 

বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন। পরে তিনি জানান, আন্দোলনে ৫২৪ জন নেতাকর্মীসহ মোট ৮৪৮ জন মারা গেছেন। বাকিরা বিএনপির নেতাকর্মীদের আত্মীয়।

অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতে দলটির নেতাকর্মী, সমর্থক, বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও অন্যদের নির্বিচারে গুলি, নির্যাতন এবং ধারালো অস্ত্র দ্বারা হত্যা করা হয়। অভিযোগগুলো কমপ্লেইন রেজিস্টারভুক্ত এবং তদন্ত করে আসামিদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

এছাড়া সারা দেশে বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহার প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।  

/বিআই/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম