ফাল্গুন-ভালোবাসা দিবসে শাহবাগে ফুলের চাহিদা কয়েকগুণ

সাজ্জাদ হোসেন
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৪

প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে বসন্তের আগমনী গান। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি। আর বসন্তের প্রথম দিন (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে কদর বেড়েছে গোলাপ, রজনীগন্ধাসহ অন্যান্য ফুলের। তাই রাজধানীর খুচরা ফুলের বাজারগুলো এখন স্বাভাবিকভাবেই বেশ জমজমাট। তবে অনেক ক্রেতা বলছেন, এব বছর আন্দোলনের কারণে ক্রেতা কম।

ফুলের দোকানে ক্রেতারা

শাহবাগের ফুল ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘সবার দৃষ্টি এখন বসন্ত এবং ভালোবাসা দিবসের দিকে। এ উপলক্ষে ভালো বিক্রির আশা করছি।’

অনেক দোকানে ছবি তোলা নিষেধ

বিভিন্ন রঙের গোলাপ ফুলের পাশাপাশি গাধা ফুলের চাহিদা বরাবরই বেশি। সেই সঙ্গে নানা বিদেশি ফুলেরও চাহিদা রয়েছে। শাহবাগের একাধিক ফুল বিক্রেতা জানান, বিভিন্ন দিবসে ফুলের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। যে কারণে দামও একটু বেশি থাকে। তবে এই দাম আমরা ইচ্ছা করে বাড়াই না। চাষি থেকে শুরু করে পাইকারি বিক্রেতা সবাই বেশি দাম রাখে। এর করণে আমাদেরও বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হয়।

ফুল কিনছেন ক্রেতারা

বৃষ্টি ভিআইপি ফুল ঘরের এক বিক্রয়কর্মী বলেন, অনেকে ফুল কিনতে আসে না, শুধু শুধু ছবি তুলতে আসে। এতে আমাদের বিক্রিতে সমস্যা সৃষ্টি হয়। কেউ আমাদের দোকানের সামনে ছবি তুলতে এলে আমরা বাধা দেই। কেউ ছবি তুলতে থাকলে আমাদের ব্যবসায় সমস্যা হয়।

শাহবাগে ফুলের বাজারগুলো এখন স্বাভাবিকভাবেই বেশ জমজমাট

তবে ভিন্ন কথাও বলছেন একাধিক ফুল বিক্রেতা। অনেকে বলছেন, গত বছরের তুলনায় এবার ক্রেতা কম। চারদিকে আন্দোলন চলাতে অনেকে বাসা থেকে বের হয় না। এ কারণে বেচাকেনা কম। তবে বাজারে এবার ফুলের সংকট নেই। যথেষ্ট পরিমাণ ফুল আছে।

ভালো বিক্রির আশা

ক্রেতাদের ভিড়

বিদেশি ফুলেরও চাহিদা রয়েছে

/আরকে/
সম্পর্কিত
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
গরু এসেছে ক্রেতা কই, পোস্তগোলা হাটে ব্যাপারীদের অপেক্ষা
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ