প্রাথমিকের নিয়োগপ্রত্যাশী ১৮ জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ৮ নারীসহ আটক ১৮ জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সুপারিশ পাওয়া নিয়োগপ্রার্থী মহিব উল্লাহ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শাহবাগে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধের পর পুলিশ ৮ নারীসহ মোট ১৮ জনকে আটক করে। নিয়োগপ্রার্থী মহিব উল্লাহ জানান, রাত ৯টা ৫০ মিনিটে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগের জন্য গত ৬ ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করেন নিয়োগপ্রার্থীরা। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ পাওয়া প্রার্থীরা নিয়োগ পেয়ে চাকরিতে কর্মরত আছেন।

নিয়োগপ্রার্থীদের দাবি— বর্তমান সরকার নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার পর একটি রিটের কারণে আদালত নিয়োগ বাতিল করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাউকে বাদ দেওয়া হবে না। সবাইকে যোগদান করানো হবে। কিন্তু আদালতের প্রক্রিয়া শেষ না হওয়ায় সরকারের আশ্বাসের প্রতি বিশ্বাস হারিয়ে আন্দোলন কর্মসূচি শুরু করেন তারা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অষ্টম দিনের আন্দোলন চলাকালে পুলিশ ১৮ জনকে আটক করে আন্দোলন থামাতে।  

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে