‘যুব সমাজের রাজনীতি নষ্টের চক্রান্ত চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৫, ২১:২৬আপডেট : ২৮ জুন ২০২৫, ২১:২৬

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, যুব সমাজের রাজনীতিকে নষ্ট করার চক্রান্ত চলছে। যুবশক্তি সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তরুণ যুবকদের রাজনীতিতে আসার সুযোগ করে দিতে কাজ করছে। 

শনিবার (২৮ জুন) রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সারা দেশের সংগঠকদের নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। 

সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, কেন্দ্রীয় ও সারা দেশ থেকে আসা আহ্বায়ক কমিটির সদস্যরা।

তরিকুল বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবশক্তির রাজনীতিই হবে আগামীর পথনির্দেশক। তাই যুবকদের সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সাধারণ সভায় সংগঠনের রাজনৈতিক কার্যক্রম আরও ত্বরান্বিত করতে সংগঠকদের দিক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক গতি বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন সিদ্ধান্ত

১। আহ্বায়ক ও সদস্য সচিব প্যানেল, মুখ্য ও যুগ্ম সংগঠক, যুব উন্নয়ন সমন্বয়ক ও যোগ্য সংগঠকদের নিয়ে ৪১ থেকে ৪৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হবে। 

২। অনুমোদিত কোড অব কনডাক্ট বা আচরণবিধি সব সদস্যকে অবশ্যই মেনে চলার নির্দেশ।

৩। কেন্দ্রীয় সদস্যদের জন্য নির্ধারিত এককালীন ও মাসিক চাঁদা জুলাই থেকে কার্যকর হবে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী