বিমান বাংলাদেশে নিয়োগ পরীক্ষার ‘প্রক্সি’ দিতে এসে আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অন্যের হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে তিন জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি বলছে, আটক তিন জন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় এজাহারও দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী মো. সজিব সরদারের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন আফজাল হোসেন বাদশা (৩৫)। তাকে মিরপুর মডেল থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর বিএএফ শাহীন কলেজ তেজগাঁও কেন্দ্রে পরীক্ষার্থী মো. মনিরুজ্জামান (২৮) ব্ল-টুথ ডিভাইজের সাহায্যে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করার সময়ে আটক হন। তাকেও কাফরুল থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এছাড়াও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা কেন্দ্রে পরীক্ষার্থী মো. মোরসালিন হোসাইনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন  আরিফুল ইসলাম (২৯) নামে একজন। তাকে বিমানবন্দর থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বোসরা ইসলাম বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে বিমানের বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং আসামিরা ওই চক্রের সক্রিয় সদস্য।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংস্থাটিতে নিয়োগ সংক্রান্ত যেকোনও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’র প্রতিপালন করে উল্লেখ করে তিনি বলেন, ‘তাই সর্বসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোন মাধ্যমে অবৈধভাবে নিয়োগের প্রলোভনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী