সিএনজি অটোরিকশা চালকদের জেল-জরিমানার সিদ্ধান্ত বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫

সিএনজিচালিত অটোরিকশা চালকরা মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে মামলার যে নির্দেশনা পুলিশকে দেওয়া হয়েছিল, সেই চিঠি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধে রাজধানীতে যানজট ও ভোগান্তি শুরু হওয়ার পর জেল-জরিমানার সিদ্ধান্ত বাতিল করে সংস্থাটি।

রবিবার বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস/পেট্রোলচালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার নির্দেশনা দেওয়া সংক্রান্ত আগের আদেশটি বাতিল করা হলো।

এর আগে, ১০ ফেব্রুয়ারি বিআরটিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনও গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তবে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া, চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধানও রাখা হয়েছিল।

বিআরটিএ আরও বলেছিল, সরকার নির্ধারিত মিটারভিত্তিক ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায়ের যেকোনও অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে মামলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএর এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন ক্ষুব্ধ সিএনজি অটোরিকশা চালকরা। রবিবার সকাল থেকে রাজধানীর শনির আখড়া, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, বাসাবো, রামপুরা, কলেজগেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বিভিন্ন এলাকায় তারা সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পরে বিআরটিএ নির্দেশনা প্রত্যাহার করলে চালকরা সড়ক অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে সতর্কতা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের