দুর্নীতির অভিযোগে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে অভিযান দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০

আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, গবেষণায় অনিয়ম, পুরষ্কার জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদক থেকে এ অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযানের সময় বিসিএসআইআর-এর কেমিক্যাল মেট্রোলোজি অবকাঠামো সমৃদ্ধকরণ প্রকল্পে নিজস্ব ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন, স্পেসিফিকেশন ও বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী ক্রয় সম্পাদন না করেই অর্থ উত্তোলন করা হয়। অভিযানের সময় এর প্রাথমিক সত্যতা পেয়েছেন দুদক কর্মকর্তারা।

সরেজমিন দুদক কর্মকর্তারা দেখতে পান, ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেশিনারিজ কেনার টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ওইসব মেশিনারিজ ক্রয় করে ইনস্টলেশন করা হয়েছে। পর্ববর্তী সময়ে ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে টেন্ডার বাস্তবায়ন করে ঠিকাদারের সঙ্গে যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে দুদক কর্মকর্তারা জানতে পারেন, ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত উক্ত প্রকল্পের আওতায় কেমিক্যাল ক্রয় হয়েছে প্রায় ১ কোটি ৮০ হাজার টাকার। কিন্তু পরে ৪ কোটি ৮৬ লাখ টাকার টেন্ডার দেখানো হয়েছে। ফলে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। অভিযানের সময় ১১টি যন্ত্রের অস্তিত্ব খুজে পাওয়া যায়, যেগুলো কোনও রকম টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় করা হয়নি— যা আগামী অর্থবছরে টেন্ডারের মাধ্যমে ক্রয় করা হয়েছে মর্মে দেখানোর কথা ছিল। যা সম্পূর্ণরূপে বিধিবহির্ভূত। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি