তিন দাবি নিয়ে সচিবালয়ের সামনে আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৯

তিন দফা দাবি আদায়ে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ‘গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে সকালে শাহবাগে জড়ো হন তারা। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে রওনা হয়ে দুপুর ১টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে আহত ও শহীদ পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত আছেন। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে আহতরা এতে অংশ নিয়েছেন।

আন্দোলনে আহত জিহাদ ইসলাম বলেন, আমরা আহত ও শহীদ পরিবারের সঙ্গে বৈষম্য চাই না। তিনটি ক্যাটাগরি করা হয়েছে, তাদের মধ্যে একটা ক্যাটাগরির আহতরা মাসিক ভাতার সুবিধা পাবেন না, তা হতে পারে না।

পরে দুপুর দেড়টায় ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ে প্রবেশ করে। এসময় আন্দোলনকারী বাকিরা গেইটের সামনেই অবস্থান করছেন।

তাদের দাবিগুলো হলো—

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুইটি ক্যাটাগরিতে রাখা; বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা; এবং আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য জরুরি হটলাইন চালু করা।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি