‘জুনিয়র হিসেবে একটু কথা বইলেন স্যার’, আদালতে পিপির উদ্দেশে পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৫

ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এদিন কাঠগড়ায় থাকা অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে সালাম দেন পলক। শুরুতে পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকী। পরে তৃতীয় বার সালাম দেওয়ার পর জবাব দেন পিপি ওমর ফারুক। এসময় পলক বলেন, ‘স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন। জুনিয়র হিসেবে কথা বইলেন স্যার।’ 

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইনপেশায় আর সক্রিয় নন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম এ আজহারুল ইসলামের আদালতে মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজনকে আদালতে হাজির করে পুলিশ।

এসময় সাবেক প্রতিমন্ত্রী পলক পুলিশের কয়েকজনের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন। এরপর ১১টা ৫ মিনিটে প্রথমে কাঠগড়ার সামনের দিকে এসে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে পলক বলেন, ‘ফারুকী স্যার, আসসালামু আলাইকুম।’ এসময় প্রসিকিউটর ফারুকী স্বাভাবিকভাবে থাকেন। কোনও কথা বলেননি। 

পরে পলক মুখ ভার করে কাঠগড়ার পেছনে দিকে এসে উপস্থিত আইনজীবী ও পুলিশদের বলেন, ‘উনি আমার সালাম নিলেন না।’ এসময় সহকারী প্রসিকিউটর বললেন, ‘স্যার একটু ব্যস্ত আছেন। কাজ করছেন।’ 

পরে আবারও পরপর দুবার সালাম দেন পলক। দ্বিতীয় দফাতে সালাম না নিলেও পরেরবার হাসি দিয়ে মুখ না ঘুরিয়েই হাত উচিয়ে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেন পিপি ওমর ফারুক। 

এরপর বিচারক আদালতে প্রবেশ করলে গ্রেফতার শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান।

এর আগে আদালতে তোলার সময় জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য, ইনশাআল্লাহ হবে।’ 

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের