আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৮

রাজধানীর আশুলিয়ার গুমাইল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শারমিন (২৫) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শারমিনের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ওই ঘটনায় দগ্ধ সুমন মিয়া (৩২) ও শিউলি আক্তার (৩৫) মারা যান।’

গত ১৪ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে ১১ জন দগ্ধ হন। তাদের মধ্যে এখনও আট জন চিকিৎসাধীন। তারা হলেন– সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)।

জানা গেছে, সুমন মিয়া তার দুই সন্তানসহ পরিবার নিয়ে দুইতলা বাড়ির ওপরের তলায় ভাড়া থাকতেন। তার মা ও ভাই সোহেল বাসায় বেড়াতে আসেন। রাতে পিঠা বানানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ১১ জন দগ্ধ হন। 

এ ঘটনার পর স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিক্যাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার