পুরান ঢাকায় লাইব্রেরিতে আগুন, ৪০ মিনিটে নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪

পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় অবস্থিত গার্ডিয়ান প্রকাশনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম। তিনি জানান, পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় সকাল ৬টার দিকে চারতলা ভবনের দ্বিতীয় তলায় গার্ডিয়ান প্রকাশনী নামে একটি লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আমাদের দুইটি ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, এই অগ্নিকাণ্ডে কোনও হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রকাশনীটির জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা জানান, এ অগ্নিকাণ্ডের ফলে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে সিসিটিভি ফুটেজ দেখে পরে বিস্তারিত জানানো হবে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম