একুশের দিনে ক্রেতা-দর্শনার্থীর অপেক্ষায় বইমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থী ও পাঠকদের কথা বিবেচনা করে অমর একুশে বইমেলার দ্বার খোলা হয়েছে সকাল ৭টায়। কিন্তু দর্শনার্থী-পাঠকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। বিক্রেতারা আশা করছেন, বিকালের দিকে জনসমাগম বাড়বে, বইও বিক্রি হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা গেছে, অনেকটা ফাঁকা বইমেলা। অল্প কিছু দর্শনার্থী ঘুরাঘুরি করছেন। কেউ আবার ছবি তুলছেন। স্টলে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা।

অর্জন প্রকাশনীর স্টলে থাকা ফারজানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন লোকজন কম। তবে বেলা বাড়লে উপস্থিতি বাড়বে।’

বইমেলা ফাঁকা

তিনি বলেন, ‘আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা জানাতে লোকজন শহীদ মিনারেই বেশি ভীড় করছেন। এদিকে লোকজন কম। তবে বিকালে জমজমাট হবে এমনটাই আশা করছি।’

সাহিত্য প্রকাশনের রাজ মো. রাজি বলেন, ‘ভাষা দিবস আজ। লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ব্যস্ত। তাই আজ বইমেলায় লোকজন কম। তবে বিকালে জনসমাগম হবে।’

ক্রেতার অপেক্ষায় বইমেলা

তিনি বলেন, ‘শ্রদ্ধা জানাতে আসা লোকজন যে বইমেলায় আসবে এমনটা নয়। সেখানে নানা দলের অনেক কর্মী। তারা সাধারণত কর্মসূচি শেষ করে চলে যাবেন। বই কিনতে বা মেলায় বিকালে লোকজন বেশি আসে। আসা করছি, বিকালে লোকসমাগম হবে।’

সিটি কলেজের শিক্ষার্থী আসিফ জানান, তারা কয়েক বন্ধু শহীদ মিনারে এসেছেন। সেখান থেকেই বইমেলায় আসা। এর আগেও তিনি এসেছিলেন। সে সময় জুলাই আন্দোলন নিয়ে লেখা বই কিনছেন। ওই আন্দোলনে যুক্ত থাকার কারণে সেই বই কিনেছেন বলেও জানান তিনি।

ছবি: প্রতিবেদক

/আইএ/আরকে/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের