আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থানরত আউটসোর্সিং কর্মীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।  শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৫ মিনিটে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের জলকামান ব্যবহার। ছবি: সাজ্জাদ হোসেন

সরেজমিনে দেখা গেছে,  দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বার বার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।  বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় দুই জন আহত হন।

এই মুহূর্তে প্রেসক্লাবের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে যানচলাচল স্বাভাবিক।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের