বিশেষ অভিযানে ১৬ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪

রাজধানীর লালবাগ ও কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি, চাঁদাবাজ ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ও কোতয়ালী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৯ জন অপরাধীকে গ্রেফতার করে থানা পুলিশ। তারা হলেন— শেখ ফরিদ (২২), মো. রবিন মিয়া (২৪), সায়হান আলম অনিক (৩২), মো. জাহিদ হোসেন (৩২), আদিল শাহী (২৫), মো. রনি (২৫), মো. সোহাগ (৩৬), মো. আরিফ (৩০) এবং মো. নজরুল ইসলাম ডালিম (৩৭)।

অপরদিকে কোতয়ালী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে সাত জন অপরাধীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. শাহাবুদ্দীন বেপারী (৫০), মো. ফরহাদ (১৯), মো. সায়েদ (২০), মো. রাসেল (১৯), মো. জাহিদ হাসান (১৯), মো. দেলোয়ার হোসেন (২৫) এবং মো. হৃদয় হোসেন (১৯)।

থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর এবং সাজাপ্রাপ্ত আসামি। তাদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি