ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৬

যৌতুকের অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন। 

আদালত তার জবানবন্দির রেকর্ড গ্রহণ করেন। একইসঙ্গে শেখ মোরসালিনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন। 

এ বিষয়ে সেজুতি বিনতে সোহেল বলেন, ‘আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’

আদালত চত্বরে মামলার বাদী সেজুতি বিনতে সোহেল

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই মোরসালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে তার পিতার বাসায় যান মোরসালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে বাদিনীকে বলেন, ‘আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’ এ সময় বাদিনীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ‘২০ লাখ টাকা দেওয়ার কোনও সামর্থ্য নেই। পরে মোরসালিন তাদের গালাগালি ও হুমকি দিতে থাকেন।’

মামলার প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় দল ও বসুন্ধরা কিংসের স্ট্রাইকার শেখ মোরসালিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার এই বিষয়ে এখনও কিছু জানা নেই। মামলা হলে আইনিভাবে লড়বো। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’ 

/এনএইচ/আরআইজে/টিএ/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী