এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে আটকে পড়া বিড়াল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ মার্চ ২০২৫, ২০:৫২আপডেট : ০২ মার্চ ২০২৫, ২১:০৪

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে মহাখালী ফ্লাইওভারের বিমে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিড়ালটি উদ্ধারের চেষ্টা চালায়। পরে স্বেচ্ছাসেবক আরিজ উল মুলক ও তার দল বিশেষ খাঁচার মাধ্যমে ভোর সাড়ে ৫টায় বিড়ালটিকে নিরাপদে উদ্ধার করে।

রবিবার (২ মার্চ) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেইন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারের পর বিড়ালটিকে বারিধারার একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে এক স্বেচ্ছাসেবক এটিকে লালন-পালনের জন্য নিয়ে যান।

স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ।’ গুলশান নগরভবনে ডেকে তিনি উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, শনিবার (১ মার্চ) বিকালের দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ঠিক ওপরের অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে বিমে আটকে থাকা বিড়ালটিকে দেখতে পেয়ে কেউ একজন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজকে জানান। তিনি বিড়ালটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। বিড়ালটিকে উদ্ধারে মহাখালী উড়ালসড়কের ওপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে একটি বিমের বর্ধিত অংশে লেডার যন্ত্র ওঠানো হয়। ওই লেডারে করে সিটি করপোরেশনের দুই কর্মী ওপরে গিয়ে বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বিড়ালটি ভয়ে দূরে সরে যায়। পরে আরেকটি লেডার দিয়েও চেষ্টা চালানো হয়। বিড়ালটি আতঙ্কিত হয়ে বিমের প্রান্তে অবস্থান নিলে রাত ১০টায় লেডার নামিয়ে আনা হয়। পরে একটি খাঁচা দিয়ে তাতে খাবার দেওয়া হয়। ভোর সাড়ে ৫টায় এসে খাঁচার মধ্যে বিড়ালটি যায় এবং নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন স্বেচ্ছাসেবী আরিজ উল মুলক।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী