পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধি দলের ঢাকা সফরে সন্তুষ্টি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৮:৫৮আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৮:৫৮

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী বুধবার (৫ মার্চ) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় উভয় পক্ষ পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে সন্তুষ্টি প্রকাশ করে।

রাষ্ট্রদূত সিদ্দিকী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে লেখা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ  বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ ২০২৪ সালের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে কায়রোতে এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করেন। তারা ২০২৪ সালের অক্টোবরে সামোয়ার অপিয়ায় কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের সাইলাইনে পররাষ্ট্র উপদেষ্টা এবং উপ-প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন।

উভয় পক্ষই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যার শেষ বৈঠক ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ২০০৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। আলোচনায় বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। উভয় পক্ষ পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে সন্তুষ্টি প্রকাশ করে। বাংলাদেশ থেকে নির্দিষ্ট পণ্যের জন্য বাণিজ্য প্রতিনিধিদলের পাকিস্তান সফরের গুরুত্বের ওপর জোর দেয়। পর্যটন, জনগণের সঙ্গে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতাও আলোচনা করা হয়।

সার্ক, ওআইসি এবং ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার গুরুত্বও তুলে ধরা হয়। এ সময় অতিরিক্ত সচিবের (এশিয়া প্যাসিফিক) সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম