বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতি, গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১২:২১আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:২১

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ১৬০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেফতার ছয় জনের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

শনিবার (৮ মার্চ) সকালে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিবি।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিস্তারিত জানাবেন বলেও জানানো হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও ১ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাতজন এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী রামপুরা থানায় মামলা করেন।

ঘটনার পর থেকে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে। পরে ঘটনায় জড়িত ছয় জনকে গ্রেফতার করে পুলিশ।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের