ট্রাক পিকআপ কাভার্ডভ্যানের জন্য বহুতল টার্মিনালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৬:১১আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৬:৩২

স্থায়ী সমাধানে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যানের জন্য বহুতল ট্রাক টার্মিনালের দাবি উঠেছে। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এক সভায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের প্রতিনিধিরা এ দাবি জানান।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে সভায় ডিএনসিসি, ডিএমপির ট্রাফিক বিভাগ, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘তেজগাঁও এলাকার যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে হবে।’

তিনি জানান, তেজগাঁও রেলগেট এলাকায় লেগুনা ও টেম্পু দাঁড়াতে পারবে না। ট্রাফিক বিভাগকে এসব যানবাহনের স্টেশন অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সাতরাস্তা হয়ে ফার্মগেট পর্যন্ত সরাসরি সংযোগ রেলক্রসিং স্থাপনের প্রস্তাব উঠলে, ডিএনসিসি প্রশাসক বিষয়টি পরীক্ষা করে কার্যকর হলে রেল মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভা শেষে ডিএনসিসি প্রশাসক ট্রাক স্ট্যান্ড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি (বিটিসিএল) ও গৃহায়ন কর্তৃপক্ষের খালি জায়গা পরিদর্শন করা হয়েছে এবং বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য এই দুটি সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি