ঈদ উপলক্ষে রাজধানীবাসীকে যে পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৮:৫৮আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৮:৫৮

পুলিশ থাকলেও আসন্ন ঈদুল ফিতরে বাড়ি যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৮ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ঈদ সামনে রেখে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলাপে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আশা করছি, ১৫ রোজার পরেই ঢাকাবাসী অনেকেই গ্রামে তাদের নিকটজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য চলে যাবেন। আমি পুলিশ কমিশনার হিসেবে ডিএমপির পক্ষ থেকে আপনাদের জানাতে চাই, অনুরোধ করতে চাই— যখন বাড়ি (গ্রামের বাড়ি) যাবেন, তখন দয়া করে আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন।

তিনি বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি, তারপরও পুলিশের স্বল্পতা আছে। ঈদে আমাদের লোকও অনেকে ছুটিতে যাবেন, যেতে চান। যারা ব্যারাকে থাকেন— তারা পরিবার-পরিজন ছাড়া সারা বছর ব্যারাকে থাকেন। তাদের একটি দাবি আছে, তারাও ঈদে বাড়ি যেতে চান। সরকারি নির্দেশ মোতাবেক একটা পার্সেন্টেজকে আমাদের ছুটি দিতে হয়। তারপরও আমি চাইবো— তাদের বুঝিয়ে বলতে, যেহেতু ঢাকাবাসী ছুটিতে যাবে, আপনারা ছুটিতে পরে যান। আমাদের ব্যবস্থাপনাটা আমরা করবো। কিন্তু ঢাকাবাসীকে অনুরোধ করতে চাই, ওনারা যেন ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা একটি মেগাসিটি এবং পৃথিবীর সবচেয়ে ঘনবসতি পূর্ণ মেগাসিটি। এ শহরে নানাবিধ সমস্যা আছে। ইদানিং ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ, খুন ও ডাকাতি— এ ধরনের অপরাধের সংখ্যা খুবই কম।  আপনারা যদি বিগত বছরের পরিসংখ্যান দেখেন, অথবা অন্য দেশের বড় বড় শহরের অপরাধচিত্রের সঙ্গে একটি তুলনামূলক চিত্র দেখেন, সেই চিত্রে ঢাকা শহরে অপরাধের সংখ্যা কমই দেখতে পাবেন।

ঢাকাবাসীকে আশ্বাস দিতে চাই, এমন একটি বড় শহর, এ শহরে নানান পেশার, নানান গোষ্ঠী এবং প্রচুর ভাসমান লোক। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত লাখো লোক আসে, লাখো লোক চলে যায়। এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। ডিএমপি আপনাদের পাশে আছে। আমরা কাজ করে যাচ্ছি, ঘটনা ঘটলে আমরা সেটি উদঘাটনের জন্য চেষ্টা করি।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা লুটের ঘটনায় ৬ জনকে গ্রেফতারের তথ্য দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঘটনা উদঘাটিত হলে আমি ঢাকাবাসীর সামনে হাজির হবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সে মোতাবেক আজ ঢাকাবাসী এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। সেজন্য আমি ঘটনাটি উদঘাটনের জন্য ডিবিকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের (উদঘাটন) দায়িত্ব দেই।

নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এ ঘটনা উদঘাটন করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় ৭ জন জড়িত ছিল, তার মধ্যে আমরা ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি ২ রাউন্ড গুলিসহ। সেই সঙ্গে সোনা, স্বর্ণ বিক্রির ২ লাখ ৪৪ হাজার টাকা এবং ব্যবহৃত ২টি মোটরসাইকেলের মধ্যে একটি আমরা উদ্ধার করেছি।

তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে— তাদের মধ্যে লিডার ছিলেন কাউসার। তারপর খলিল ও ফরহাদ। ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ছিলেন— সুমন, দুলাল চৌধুরী ও আমিনুল। এটি উদঘাটন করতে গিয়ে আমরা আরও অন্যান্য ডাকাত দল চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী
অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী