রাজধানীতে চোর ও ছিনতাইকারী সন্দেহে  ৮ জনকে গণপিটুনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ মার্চ ২০২৫, ১৯:০৫আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৯:০৫
রাজধানীতে পৃথক স্থানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৮ জনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে। রবিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুরে মধ্যে থানা এলাকায় ঘটনাগুলো ঘটে। 
 
সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়েছে। 
 
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় বেলা পোনে ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে তিন ভাইসহ চার জনকে স্থানীয় জনগণ গণধোলাই দেয়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
 
আহতরা হচ্ছেন- নারায়ণগঞ্জ ফতুল্লার বাসিন্দা আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম (৩৬), রবিউল ইসলাম (৪০), রিপন মিয়া (৪২) ও আরেকজন সোহাগ মিয়া (৫৪)। 
  
অপরদিকে, একই  দিনে  মতিঝিলের এজিবি কলোনি এলাকায় এক মহিলার ব্যাগ নিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পরে গণধোলাইয়ের শিকার হন তন্ময় (১৭) নামে এক যুবক। পরে সংবাদ পেয়ে মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই সাদ্দাম তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। 
 
অন্যদিকে, চকবাজার থানাধীন বকশি বাজার এলাকায় কাগজের কার্টুন চুরির অভিযোগে স্থানীয়রা অপু (১৮) ও আলী (৩২) নামে দুই জনকে গণধোলাই দেন। পরে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম তাদের উদ্ধার করে বিকালে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। 
 
এছাড়া ভাটারা থানার সোলমাইদ বটগাছ মোড় এলাকায় সকালে একটি বাসার চতুর্থ তলা থেকে মোবাইল মানিব্যাগ ও ল্যাপটপ চুরি করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পরে গণধোলাইয়ের শিকার হয় মানিক মিয়া (২৩) নামে আরেক যুবক। পরে সংবাদ পেয়ে সেখান থেকে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসা দিয়ে নিয়ে যান। 
/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের