সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ১৩:০৯আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৩:০৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টা ৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান মো. সোহাগ (২৩)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার-এ দাঁড়িয়েছে। এর আগে তার স্ত্রী রূপালী (২০) ও ১৮ মাস বয়সী মেয়ে সুমাইয়া আগুনে দগ্ধ হয়ে মারা যান।  

নিহত মো. সোহাগ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। আগুনে তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।  

গত ৩ মার্চ (সোমবার) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যানবাড়ি এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, হান্নান (৪০), রূপালি (২০), সুমাইয়া (১ বছর ৬ মাস) ও সোহাগ (২৩)।

এছাড়া দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরও চার জন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, সাব্বির (১২), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)। 

আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, বেঁচে থাকা দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এ দুর্ঘটনার তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন লিকেজের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এবং এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী