কদম ফোয়ারার সামনে নন-এমপিও শিক্ষকদের পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ১৬:৪৯আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৬:৫৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনার উদ্দেশ্য যাওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। তবে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও লাঠিচার্জ করা হয়নি এবং কোনও শিক্ষক আহতও হননি।

সরেজমিন শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছু দিন যাবত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় এদিন সকাল ১১টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের। কিন্তু সে বিষয়ে কোনও ব্যবস্থা না নেওয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন এবং অবস্থান কর্মসূচির শিক্ষকরা মিলে যমুনার দিকে অগ্রসর হন। তবে আগে থেকে কদম ফোয়ারা মোড়ে পুলিশের একটি জলকামান রাখা ছিল। প্রেস ক্লাব থেকে শিক্ষকরা কদম ফোয়ারার কাছাকাছি গেলে তাদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশ তাদের আটকে দেয় এবং বাঁশি বাজিয়ে পিছু হটতে করতে বাধ্য করে। এরপর শিক্ষকরা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করেন।

এ সময় হোসনে আরা বেগম নামের একজন শিক্ষক বলেন, শিক্ষকরা এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছে। সচিবালয়ের কিছু দুর্নীতিবাজ সচিবের কারণে আমাদের দাবি পূরণ হচ্ছে না। আগের শিক্ষা উপদেষ্টাকে সচিবরা ভুলভাল বুঝিয়েছে। এতে করে উপদেষ্টা কোনও কাজ করেননি। আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে অনেকবার দেখা করতে চেয়েছি। পরে উপদেষ্টার সহকারী সচিব আমাদের কথা শুনলেও, একমাস হয়ে গেছে কিন্তু কোনও কাজ করেননি।  

নন-এমপিও এই শিক্ষক বলেন, গতকাল আমাদের শিক্ষকরা সচিবালয়ে যেতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয়। ওই সময় পুলিশ বলেছে, আজ সকাল ১০-১১টার মধ্যে শিক্ষা উপদেষ্টের সঙ্গে আমাদের কথা বলিয়ে দেবেন, কিন্তু এরকম কোনও কিছু করা হয়নি। সে জন্য আমরা র‍্যালি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে কদম ফোয়ারার সামনে পুলিশ বাধা দেয়। এরপর আমরা আবার প্রেস ক্লাবের সামনে চলে আসি।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতিবছর এমপিওভুক্তির জন্য আবেদন নেওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় গত চার বছর কোনও আবেদন নেওয়া হয়নি। ২০২৫ সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। কারণ দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না।

তিনি আরও বলেন, আমরা মনে করি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করা দরকার। সে জন্য, এমপিও নীতিমালা ২০২১ এর সব শর্ত বাতিল করে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করে শিক্ষকদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার অবসান করতে হবে।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের