লাখ টাকার চুক্তিতে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ০৪:১৩আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৪:১৩

এক লাখ টাকার চুক্তিতে বিমানের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। শনিবার (১৫ মার্চ) তাকে আটক করা হয়। ইয়াসিন আরাফাত (৩৪) নামে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহবাগ থানাধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। পরীক্ষার শুরুর দিকে কেন্দ্রের ৪র্থ তলার ৪০৫ নং কক্ষের সামনে ইয়াছিন আরাফাতকে (৩৪) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পরীক্ষার্থী পরিচয় দেন। কিন্তু তার কথা-বার্তা অসংলগ্ন হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে মূল পরীক্ষার্থী মাহবুবুর রহমানের (২৮) পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। আটক যুবকের সাথে এক লাখ টাকার চুক্তিতে প্রক্সি পরীক্ষা দিয়ে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় পাস করানোর জন্য চুক্তি হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং তার কাছ থেকে ১০ হাজার টাকাও জব্দ করে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে শাহবাগ থানায় ওই দুইজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

/আইএ/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের