মেডিক্যাল প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিমের সম্পদ জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ১৬:১৫আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৬:১৫

মেডিক্যাল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর মিরপুরের ছয়তলা বাড়িসহ ১২ দশমিক ৬০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব  জমির অবস্থান মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায়। যার মূল্য ধরা হয়েছে, ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৪৩ টাকা।

রবিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের পক্ষে  উপপরিচালক কে এম আসাদুজ্জামান জব্দের আবেদন করেন।

জব্দের আবেদনে বলা হয়, জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর বিরুদ্ধে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৮১ হাজার  ৩৩৩ টাকার সম্পদ প্রদর্শন না করে তা গোপন করেন। মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ২০ লাখ ২০ হাজার ৭০৯ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জন পূর্বক নিজ ভোগদখলে রেখেছেন। অবৈধভাবে অর্জিত সম্পদের প্রকৃত উৎসের তথ্য গোপন করে এবং উক্ত সম্পদ অর্জন ও সম্পদের প্রকৃত তথ্য আড়াল করে সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে বৈধ করণের চেষ্টা করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছেন। যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। আসামিদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম